জয়পুরহাট প্রতিনিধি: জয়পুর হাটের পাথুরিয়ায় আনোয়ার হোসেন (৪৫) নামে এক ডাকাত গণপিটুনিতে নিহত হয়েছেন।
শনিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে ডাকাত দলের প্রস্তুতি নেয়ার সময় গ্রামবাসী টের পায়। পরে তারা ডাকাতদের ধাওয়া করে আনোয়ার হোসেনকে ধরে ফেলে।
স্থানীয়রা গণপিটুনি দিয়ে আনোয়ারকে আহত করে। পরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।