× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

পিআইডি

গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠনের দীর্ঘদিনের আকাঙ্খা অর্জনের চেষ্টা করছে ঐকমত্য কমিশন -অধ্যাপক আলী রীয়াজ

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ মে, ২০২৫
গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠন

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন,  বাংলাদেশের প্রতিটি নাগরিকের আকাক্সক্ষা হচ্ছে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা, যেখানে মানুষ গুম-খুনের শিকার হবে না। নিজস্ব বিশ্বাসের কারণে নিপীড়নের শিকার হবে না। কোনো নাগরিকই নিপীড়িত হবে না। এ প্রত্যয়ে জনগণের একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠনের দীর্ঘদিনের আকাঙ্খা অর্জনের চেষ্টা করছে এ কমিশন।

আজ ঢাকায় সংসদ ভবনের এল. ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ (পীর চরমোনাই) এর আলোচনায় অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

জাতি,  রাষ্ট্র এবং জনগণের স্বার্থকে ঊর্র্ধ্বে তুলে ধরে একটি ঐকমত্যে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করে অধ্যাপক আলী রীয়াজ আলোচনার সূচনায় বলেন, রাষ্ট্র পরিচালনায় প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব আদর্শিক পরিকল্পনা থাকে। তারপরও মতপার্থক্যের ঊর্র্ধ্বে  উঠে একটি রাষ্ট্র কাঠামো বিনির্মাণের সুযোগকে কাজে লাগাতে হবে। তিনি আরো বলেন, এদেশের জনগণের চাওয়া হচ্ছে একটি গণতান্ত্রিক সমাজ, একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কেবল কমিশন কর্তৃক আনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে ঐকমত্য গড়ে উঠবে তা আমি মনে করি না। ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল ইসলামী আন্দোলন বাংলাদেশ কমিশন বরাবর তাদের মতামত জমা দেয়।  সে প্রেক্ষিতে দলটির সাথে আজ আলোচনায় বসে কমিশন। আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ (পীর চরমোনাই) এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহম্মেদ সেখের নেতৃত্বে দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী ও মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ন মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম-সহ ১১ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন।

জাতীয় ঐকমত্য কমিশন হতে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..