× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

গণতন্ত্রের স্বার্থেই নির্বাচনে বিএনপি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ বাধা থাকলেও গণতন্ত্রের স্বার্থে বিএনপি পৌর নির্বাচনে অংশ নিচ্ছে বলে দাবি করছেন দলটির নেতারা। তারা মনে করছেন, নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির মেয়র প্রার্থীদের পক্ষেই রায় দেবেন ভোটাররা। এসব প্রার্থী যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

দ্বিতীয় দিনের মত পৌর নির্বাচনে মনোনীত মেয়র প্রার্থীদের মধ্যে প্রত্যয়নপত্র বিতরণকে কেন্দ্র করে গুলশান কার্যালয় ছিল জমজমাট। নেতার টিকিট নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে উল্লাস জানায় কর্মী-সমর্থকরা।

বাছাই করা প্রার্থীদের বেশিরভাগের হাতেই প্রত্যয়নপত্র তুলে দেয়া হয়েছে বলে জানান দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। তিনি জানান, পাঁচ ডিসেম্বরের পর জোটের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি করবে বিএনপি।

ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির প্রার্থীরা। নিরপেক্ষ নির্বাচন হলে ভোটাররা তাদের পক্ষেই রায় দেবেন বলে বিশ্বাস নেতাদের।

ঢাকা থেকে দলের প্রত্যয়নপত্র নিয়ে নিজ নিজ এলাকায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম জমা দেবেন ২৩৫ প্রার্থী।


এ ক্যটাগরির আরো খবর..