× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

পিআইডি

খেলোয়ার স্বাস্থ্যের উন্নয়নই করে না বরং সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে -মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

আমরা চাই তরুণরা মোবাইলসহ অন্যান্য ক্ষতিকর প্রযুক্তির নেশা থেকে বের হয়ে আসুক।  খেলাধুলায় অংশগ্রহণ করলে তারা মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকবে। একজন তরুণ মাঠে নামলে সে শুধু নিজের স্বাস্থ্যের উন্নয়নই করে না, বরং সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।

উপদেষ্টা আজ চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলনকক্ষে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ফারুক ই আজম বলেন, মহানগর ক্রীড়া অঙ্গন কেবল একটি খেলার মাঠ নয়, এটি তরুণদের স্বপ্ন গড়ে তোলার একটি কেন্দ্র। এখানে যারা খেলবে, তারা শুধু জয় বা পরাজয়ের স্বাদই পাবে না, বরং জীবনের জন্য মূল্যবান শিক্ষা অর্জন করবে। খেলাধুলার মধ্য দিয়ে তরুণরা ধৈর্য, সহমর্মিতা ও আত্মনিবেদন শিখবে, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সফল হতে সাহায্য করবে।

উপদেষ্টা আরো বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি জাতির প্রাণশক্তি। তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করতে এবং তাদেরকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করতে হবে।

তিনি বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর শিশু-কিশোরদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, সরকার,  স্থানীয় প্রশাসন ও ক্রীড়া সংস্থাগুলোকে একসাথে কাজ করতে হবে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার জন্য। প্রতিযোগিতার মাধ্যমে অনেক নতুন প্রতিভা আবিষ্কার হবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা উড়াবে। আমি প্রত্যাশা করি, তরুণরা সকলে এগিয়ে আসবে এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়বে।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ক্রীড়া সংস্থার প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..