× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

খুলনা ও গাজীপুরে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি

admin
হালনাগাদ: সোমবার, ২ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে বিএনপি।আজ (রোববার) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয় দলটি। সন্ধ্যা সাতটায় সভা শুরু হয়ে শেষ হয় রাত নয়টায়।

সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, আন্দোলনের অংশ হিসেবে বিএনপি খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে তার দল।

তিনি বলেন, যদিও নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে। তবু বিএনপি অংশ নেবে।

ফখরুল বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা খালেদা জিয়াকে আজকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক রাখা হয়েছে। তার মুক্তি আন্দোলনকে আরও বেগবান করার জন্যে এই নির্বাচনকে আন্দোলনের অংশ হিসেবে নেবে বিএনপি। গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখা এবং জনগণের অধিকার প্রয়োগের সুযোগ করে দেয়ার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব।

মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্যরা বসে দুই সিটি করপোরেশনে প্রার্থী চূড়ান্ত করা হবে।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা আ ন হ আখতার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী খুলনা ও গাজীপুর সিটি করপোরেশনে আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১২ এপ্রিল। ১৫ ও ১৬ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল।


এ ক্যটাগরির আরো খবর..