× Banner
সর্বশেষ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র

আঞ্চলিক প্রতিনিধি

খুটির সাধে বেঁধে দুই কিশোরের মাথার চুল কেটে দিয়ে মধ্যযুগীয় নির্যাতন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
মাথার চুল কেটে দিয়ে

বরিশালের আগৈলঝাড়ায় টাকা চুরির অভিযোগ তুলে দুই কিশোরকে মধ্যযুগীয় কায়দায় খুঁটির সাথে বেঁধে, মাথার চুল কেটে, বাজার ঘুরানোর ভিডিওচিত্র উপজেলার সর্বত্র টপ অব দ্য টাউনে পরিনত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা সদরের মায়ের দেয়া আইসক্রিম ফ্যাক্টরীর মালিক হাসান ফকিরের ফ্যাক্টরীতে কর্মচারী হিসেবে নিয়োজিত ছিল একই উপজেলার যবসেন গ্রামের ইনু পাইকের ছেলে লিমন পাইক।

গত ৮ মার্চ রাতে ওই ফ্যাক্টরী থেকে কর্মচারী লিমন পাইক ৭০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায় বলে অভিযোগ করে মালিক হাসান ফকির। টাকা চুরির পরে লিমনকে খুজে ঢাকা থেকে তার বন্ধু ইমন মোল্লাকে সাথে নিয়ে (১ এপ্রিল) ঈদের পরের দিন মঙ্গরবার আগৈলঝাড়ায় নিয়ে আসে মালিক হাসান ফকির।

ঢাকা থেকে ধরে এনে ওই রাতে লিমন ও তার বন্ধু ইমনকে বেঁধে রাখে হাসান ফকির। পরের দিনও তাদের অভিভাব দের কাছে না দিয়ে বা প্রশাসনের তাতে তুলে না দিয়ে মালিক হাসান ফকিরের নির্দেশে ও প্ররোচনায় বাজারের উৎসাহী লোকজন তাদের মারধর করে চোর নামের প্লে¬কার্ড গলায় ঝুলিয়ে বাজার ঘুড়িয়ে প্রকাশ্য বাজারে গোডাউন রোডের একটি কাপড়ের দোকানের সামনে বৈদ্যুতের খুটির সাথে বেঁধে রেখে মাথার চুল কেটে দেয়। দুই বন্ধুকে বেধে রেখে নির্যাতনের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বত্র ছড়িয়ে ভাইরাল হলে সর্বত্র তোলপাড় শুরু হয়।

ইমন মোল্লারর পিতা বাবুল মোল্লা সাংবাদিকদের জানিয়েছেন আমার ছেলে চুরি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারত। তিনি আরও বলেন এভাবে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার কোন অধিকার কারো নেই। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান দিনি।

আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. অলিউল ইসলাম বলেন, যার টাকা চুরির কথা বললেও তাদের কাছ থেকে কোন টাকা উদ্ধার হয়নি। কোন টাকা উদ্ধার হলে আমরা মামলা নিতাম। তারা বেধে রেখে মারধর করে যা করেছে তাতে ভুক্তিভোগী পরিবার অভিযোগ করলে মামলা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..