× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

খিলগাঁও বাজারে আগুন লেগে ৪০টি দোকান পুড়ে ছাই

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে কামারপট্টি বাজারে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় ভোর সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে খিলগাঁও বাজারে সহস্রাধিক দোকানের মধ্যে আনুমানিক ৪০টি দোকান পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন এন্ড মেইনটেনেন্স) দিলীপ কুমার ঘোষ।

বুধবার (৩ এপ্রিল) মধ্যরাত ৩টা ১৫ মিনিটের দিকে খিলগাঁও বাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আনে।

দিলীপ কুমার ঘোষ বলেন, ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও তা পুরোপুরি নিভেছে ৫টা ৩৫ মিনিটের দিকে। এই বাজারে ছোট ছোট প্রায় ১৩শ’ দোকান ছিল। তার মাঝে আনুমানিক ৪০টির মতো দোকান পুড়েছে।

এদিকে এখনো পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। এই ঘটনায় এখনো কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..