× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

খালেদার গণসংযোগে নামার খবরে আ.লীগের অসন্তোষ

admin
হালনাগাদ: সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে গণসংযোগে নামতে যাচ্ছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ নিয়ে কোনো বিধি-নিষেধ না থাকায় তিনি কয়েকটি জেলা সফর করবেন বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা।

তবে এ নিয়ে অসন্তোষ প্রকাশের পাশাপাশি উদ্বেগ জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির দায়িত্বশীল নেতাদের দাবি, এতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব হবে না।

পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণায় সংসদ সদস্যদের অংশগ্রহণের সুযোগ দেয়ার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি জানানো হলেও তা প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশন।

এ ঘটনার পর সংসদের বাইরে থাকা রাজনৈতিক দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এ সংক্রান্ত বিদ্যমান আচরণ-বিধিতে কোনো পরিবর্তন আসে কিনা এ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়।

রোববার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নিয়ে ধুম্রজাল দূর করে নির্বাচন কমিশন। জানানো হয়, রাষ্ট্রীয় সুবিধাভোগী নন, এমন যে কেউ আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।

বিএনপি বিষয়টিকে স্বাভাবিক ও ইতিবাচক হিসেবে দেখলেও, অসন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, এ সিদ্ধান্তটি আমার কাছে যৌক্তিক বলে মনে হয়নি।

আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেন, সরকার পরোক্ষভাবে চাপ দিচ্ছিল যাতে দেশনেত্রী বেগম জিয়া প্রচারণায় অংশগ্রহণ করতে না পারে।

বিএনপি’র এই নেতা জানালেন, দল মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট চাইতে দেশের বিভিন্ন পৌর এলাকায় যাবেন বেগম জিয়া।


এ ক্যটাগরির আরো খবর..