× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার সাজা হওয়ার কোনো সুযোগ নেই: খন্দকার মাহবুব

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্টের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হওয়ার কোনো সুযোগ নেই। কারণ জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো অর্থ আত্মসাৎ হয়নি।

খালেদা জিয়ার মামলার রায়ের তারিখ ঘোষণা প্রসঙ্গে বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

মাহবুব হোসেন বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট কোনো সরকারি প্রতিষ্ঠান নয়, কুয়েত থেকে ব্যক্তিগত তহবিলে এ টাকা এসেছে। পরে টাকা দুই ভাগ হয়ে একটি বগুড়ায়, অন্যটি গিয়েছে খুলনায়।

তিনি বলেন, কোনো ট্রাস্টের ব্যাপারে অভিযোগ থাকলে তা ট্রাস্টের আইনে মামলা হতে পারে, দুদকের মামলা করার কথা নয়। তাছাড়া এ ট্রাস্টের সঙ্গে খালেদা জিয়ার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এমনকি রাষ্ট্রপক্ষ তার জড়িত থাকার কোনো সাক্ষ্য প্রমাণও দেখাতে পারেননি। তারপরও খালেদা জিয়াকে সাজা দেওয়া হলে তা হবে সম্পূর্ণ বেআইনি। তাহলে ধরে নেয়া হবে রায় পূর্বনির্ধারিত ছিল।

দেশের চলমান পরিস্থিতিকে আরও কঠিন করার ষড়যন্ত্র করছে সরকার অভিযোগ করে খন্দকার মাহবুব হোসেন বলেন, এ মামলার বিষয়বস্তু দেশের জনগণ ইতিমধ্যে জেনে গেছে। খালেদা জিয়াকে সাজা দিয়ে তাকে রাজনীতি থেকে সরিয়ে ক্ষমতাসীন দল রাজনীতি করবেন তা হবে না।

সাজা দেয়া হলে রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন বলেও জানান খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..