× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

সোমবার রাতে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, বিকেল ৩টা থেকেই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন আছে। এজন্য নির্বাসিত নেতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে স্কাইপে ভিডিও কলে কথা বলতে পারছেন না।

শামসুদ্দিন দিদার অভিযোগ করেন, নির্বাচনী কার্যক্রমে বিঘ্ন ঘটাতে সরকারি নির্দেশে টেলি রেগুলেটরি কমিশন এমন কাজ করেছে।   এছাড়া সারাদেশে সন্ধ্যার পর থেকে ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম স্কাইপ ব্যবহার করে যোগাযোগ করা যাচ্ছে না।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর বিরুদ্ধে স্কাইপ বন্ধ করে দেবার অভিযোগ উঠেছে। তবে বিটিআরসির পক্ষ থেকে বলা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে এমনটি হতে পারে। তবে সারাদেশে স্কাইপি বন্ধ থাকলেও ইমো, হোয়াটসঅ্যাপের মত যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভিডিও কনফারেন্স এ কথা বলা যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..