× Banner
সর্বশেষ
দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি

খালেদা জিয়াকে শিষ্টাচার শেখাতে দলটির নেতাদের প্রতি আহ্বান

admin
হালনাগাদ: শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শিষ্টাচার শেখাতে দলটির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি নেত্রী যখন প্রধানমন্ত্রী সম্পর্কে মন্তব্য করেন তখন তার শালীনতা ও ভব্যতার যথেষ্ট অভাব দেখা যায়। তাই কীভাবে দেশের একজন প্রধানমন্ত্রী সম্পর্কে কথা বলতে হয়; তার জন্য দয়া করে আপনাদের নেত্রীকে শিষ্টাচারের শিক্ষা দিন।’

প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, এ হামলা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অংশ। পৃথিবীর বিভিন্ন দেশে হামলা ও আমাদের দেশে সন্ত্রাসী হামলা একই সূত্রে গাঁথা।

‘কিন্তু দুঃখজনক হলেও সত্য বাইরের হামলাগুলোতে ওই দেশের কোনো রাজনৈতিক দল যুক্ত না থাকলেও আমাদের দেশে এগুলো হচ্ছে বিএনপির ছত্রছায়ায়।’

বিএনপিকে জঙ্গিদের ‘আশ্রয়দাতা ও পৃষ্ঠপোষক’ উল্লেখ করে সাবেক এই বনমন্ত্রী বলেন, বিএনপি’র জোটে অনেক দল আছে যাদের রাজনৈতিক দর্শন হচ্ছে দেশকে তালেবান স্টাইলে পরিচালনা করা। এসব দল মুক্তমনায় বিশ্বাসী নয়।

‘আর খালেদা জিয়া যখন এদের পাশে বসিয়ে বক্তব্যে বলেন- আমাদের দলে কোনো জঙ্গি নেই; তখন মনে হয় এটি জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়,’ যোগ করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..