গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে খাবারে বিষাক্ত দ্রব্য মিশিয়ে পরিবারের সকলকে অচেতন করে অভিনব কায়দায় লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছের একই পরিবারের আরো ৩ সদস্য। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ঘোষগাঁওয়ের কদমতলী এলাকার সর্নালী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার আনুমানিক রাত ১২ টার দিকে মুশফিকুর রহমান, (৭০), তার স্ত্রী হাজেরা খানম (৫০), মেয়ে লাবিবা রহমান ও রাছা বেগম (১৯) নিজ বাসায় রাতের খাবার খেতে বসেন। অর্ধে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা একে একে অচেতন হয়ে পড়েন। বিষয়টি একই বাসার পার্শবর্তী ইউনিটের লোকজন টের পেয়ে বাহির হয়ে এ রুমে দেখতে পান রাসা বেগমের মাথায় রক্ত ঝরছে। ওপর সদস্যরা রুমের বিভিন্ন স্থানে পড়ে আছেন অচেতন অবস্থায়। তাৎক্ষনিক মুফিজুর রহমান, হাজেরা খানম, রাছা বেগম, লাবিবা রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করেন। এ সমই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন মুশফিকুর রহমান। বর্তমানে গুরুতর আহত অবস্থায় নিহতের স্ত্রীসহ আরো ৩জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে তাদের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।
নিহতের পরিবার সূত্র জানায়, খাবারে বিষাক্ত দ্রব্য মিশিয়ে সকলকে অচেতন করে তিটি মোবাইল ফোন সহ ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। পুলিশ নিরাপত্তার জন্য ঘরটি তালাবদ্ধ করে রাখায় লুটপাট হওয়া মালামালের সঠিক হিসেব পাওয়া যায়নি। এদিকে, সম্প্রতি অভিনব কায়দায় উপজেলার দাড়িপাতন এলাকায় অনুরুপভাবে খাবারের সাথে বিষাক্ত দ্রব্য মিশিয়ে অচেতন করার ফলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়। এর আগেও উপজেলার রণকেলী উত্তর এলাকার শাকুর ভিলায় অনুরুপভাবে এ ধরণের ঘটনা ঘটে। এসব ঘটনার পর উপজেলার বাসা বাড়িতে দেখা দিয়েছে চরম আতংক।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ক্যটাগরির আরো খবর..