× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

খাদ্যশস্য রফতানি করবে না : ইউক্রেন

admin
হালনাগাদ: শুক্রবার, ১০ জুন, ২০২২
খাদ্যশস্য রফতানি করবে না : ইউক্রেন

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব অ্যালেক্সি দানিলভ বলেন সম্পূর্ণরুপে যুদ্ধ শেষ না হলে এবং নিজেদের নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো খাদ্যশস্য রফতানি করবে না।

প্রথম বিষয় হচ্ছে ইউক্রেনের নিরাপত্তা এবং তার পরের বিষয়টিও ইউক্রেনের নিরাপত্তা।

অর্থাৎ ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশের ভেতর থেকে কোনো খাদ্যশস্য পৃথিবীর কোথাও যাবে না। কারণ দেশের নিরাপত্তা হচ্ছে আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়।

তিনি আরো বলেছেন যে, কেউ চায় না বিশ্ব ক্ষুধার্ত থাকুক।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে খাদ্য সংকট চরম রূপ নিয়েছে। খুব দ্রুতই পরিস্থিতির অবনতি ঘটছে। যদি এ অবস্থা থেকে উত্তরণে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না নেয়া হয়, তবে এ সংকট কেবল বহু মাস না, বহু বছর স্থায়ী হবে।

উল্লেখ, সারা বিশ্বে সূর্যমুখী তেলের ৪২ শতাংশ, ভুট্টার ১৬ শতাংশ, বার্লির ১০ শতাংশ ও গমের ৯ শতাংশের সরবরাহ আসে ইউক্রেন থেকে।


এ ক্যটাগরির আরো খবর..