× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

ক্ষমা চাইলেন ‘মন ভালো নেই’ লেখা জবির সেই শিক্ষার্থী

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
ক্ষমা চাইলেন ‘মন ভালো নেই’ লেখা জবির সেই শিক্ষার্থী

পরীক্ষার উত্তরপত্রে ‘আজকে আমার মন ভালো নেই’ লেখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেই শিক্ষার্থী বিষয়টি নিয়ে  মানসিক এবং পারিবারিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় আছেন। একই সঙ্গে এ ভুলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কারণ দর্শানো নোটিশের জবাবে বৃহস্পতিবার (৩০ জুন) তিনি এ কথা বলেন।

ওই শিক্ষার্থী বলেন, করোনার মধ্যে দীর্ঘ সময় একা থাকাসহ নানা কারণে আমি মানসিক চাপ ও প্রচণ্ড একাকীত্ব অনুভব করি। আমার পরিবার ও বেশকিছু বন্ধুবান্ধবও বিভিন্ন সময়ে আমার এ পরিবর্তনের ব্যাপারে বলেছেন। এখন এ বিষয়টা এভাবে প্রকাশের পর আমি আরও বেশি মানসিক চাপে আছি।

তিনি বলেন, আমি পরীক্ষার হল থেকে কোনো বিশেষ কারণ বা সুনির্দিষ্ট কোনো কিছু চিন্তা করে অতিরিক্ত উত্তরপত্রটি নিইনি। উত্তরপত্রটি আমার পরীক্ষার সরাসরি কোনো অংশও ছিল না। গত ১২ থেকে ১৫ মে তারিখে আমার প্রথম মিডটার্মের যেকোনো একটি কোর্সের পরীক্ষা শেষে বের হওয়ার সময় অতিরিক্ত উত্তরপত্রটি ক্লাসের একটি টেবিলের উপর পড়ে থাকতে দেখি এবং উত্তরপত্রটি অপ্রয়োজনীয় ভেবে কোনো কিছু চিন্তা না করে বাসায় নিয়ে আসি। আমি আমার কোনো শিক্ষকের স্বাক্ষর জালিয়াতিও করিনি কিংবা জালিয়াতির কথা চিন্তা করেও স্বাক্ষরটি করিনি। স্বাক্ষরটির সঙ্গে আমার কোনো শিক্ষকের স্বাক্ষরের কোনো মিল নেই।

ওই শিক্ষার্থী বলেন, ছবিটি ফেসবুকে পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই (এক ঘণ্টা) আমার কাছে বিষয়টি ঠিক বলে মনে হয়নি তাই তখনই পোস্টটা ডিলিট করে দেই। কিন্তু বিষয়টা পরে আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আসলে আমি কল্পনাতেও ভাবিনি বিষয়টা শেষ পর্যন্ত এতো মারাত্মক আকার ধারণ করে আমার ব্যক্তিগত জীবনে এবং বিশ্ববিদ্যালয়ের সম্মানে এভাবে প্রভাব ফেলবে। মিডটার্ম পরীক্ষা শেষে পাওয়া অতিরিক্ত উত্তরপত্রটি বিভাগে জমা না দিয়ে বাসায় নিয়ে আসাও ঠিক হয়নি।

এছাড়া ওই শিক্ষার্থী স্বীকার করেন যে শুধুমাত্র মজার ছলে উত্তরপত্রটিতে স্বাক্ষরসহ এসব লিখে ফেসবুকে পোস্ট করাটা তার অপরাধ হয়েছে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, তদন্ত চলছে। এ শিক্ষার্থীর ব্যাপারে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..