২০২১ সালের বাংলায় নিরঙ্কুশভাবে ক্ষমতায় আসবে বিজেপি -অমিত শাহ

২০২১ সালের বাংলায় নিরঙ্কুশভাবে ক্ষমতায় আসবে বিজেপি -অমিত শাহ

ভারত প্রতিনিধিঃ আগামী ২০২১ সালের বাংলায় নিরঙ্কুশভাবে ক্ষমতায় আসবে বিজেপি। করোনা আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ।

আজ রবিবার সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব বলেন।

তৃণমূল ও মুখ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেছেন, “বাংলায় রাজনৈতিক হিংসা চলছে। রোজ এই হিংসা বাড়ছে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। কোনও কোনও রাজনৈতিক দল এই হিংসায় মদত জোগাচ্ছে। এই পরিস্থিতিতে বদল আসা দরকার। পরিস্থিতি বদলাতে মানুষ চাইছে বিজেপি ক্ষমতায় আসুক।”

শাহ বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য আসলে বিভিন্ন রাজ্যে থাকা বাংলার পরিযায়ী শ্রমিক, যাঁরা দেশের উন্নয়নের কাজে হাত লাগাচ্ছেন, তাঁদের অপমান করা হচ্ছে। বিভিন্ন রাজ্য সসম্মানে তাঁদের শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসছে। দায়িত্ব নিচ্ছে। কিন্তু বাংলা অপমান করছে তাঁদের।”

এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‘অমিত শাহের স্বপ্ন হল পশ্চিমবঙ্গে জেতা। এই স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। লোকসভা ভোটে বিজেপির যে লেখচিত্র ঊর্ধ্বগামী ছিল, করোনা মোকাবিলায় তাদের ব্যর্থতা তা অনেকটাই নামিয়ে দিয়েছে। পরিযায়ী শ্রমিকদের অমানুষিক কষ্টের জন্য শাহ পুরোপুরি দায়ী।’’ হিংসার রাজনীতি প্রসঙ্গে তাঁর পাল্টা জবাব, ‘‘দিল্লিতে অমিত শাহের নাকের ডগায় হিংসা হয়েছে, বিজেপি তাতে প্ররোচনা দিয়েছে। আমি তো লোকসভায় বলেছিলাম, শাহের পদত্যাগ করা উচিত। কিন্তু তাঁর সেই লজ্জাবোধটুকুও নেই।’’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।