× Banner
সর্বশেষ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে পাইকগাছা-কয়রা সড়ক আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’ আয়োজন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান কুয়ালালামপুরে অনুষ্ঠিত হল বাংলাদেশ উৎসব ২০২৬ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে – তথ্যমন্ত্রী

 গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে -প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Covid-19.jpg

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, প্রধানমন্ত্রীর বিশেষ প্রচেষ্টায় বিশ্বের অনেক উন্নত দেশের আগেই বাংলাদেশে কোভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিন এসেছে। তিনি বলেন, একটা বিশেষ দল আন্দোলনে ব্যর্থ হয়ে এ ভ্যাকসিন নিয়ে ছিনিমিনি খেলছে। বিএনপি-জামাত বিভিন্নভাবে অপপ্রচার, গুজব ছড়াচ্ছে। তবে দেশের জনগণ এ গুজব উপেক্ষা করে ভ্যাকসিন নিচ্ছেন।

প্রতিমন্ত্রী আজ ৪ ফেব্রুয়ারী  ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন থেকে ভার্চুয়ালি ময়মনসিংহ ও বরিশাল বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, গৃহহীনদের ঘর উপহার দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ইতিহাসে অনন্য নজির সৃষ্টি করেছেন। তিনি বলেন, ৬৯ হাজার ৯০৪ পরিবারের মধ্যে ঘর ও জমি প্রদান করা হয়। এই ঘর প্রদানের ক্ষেত্রে স্বামী-স্ত্রী দুজনের নামে ঘরের দলিল করা হয়েছে। এর মাধ্যমে নারীর অধিকার, সুরক্ষা ও সঠিক অংশীদারিত্ব নিশ্চিত হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন খাতে প্রশিক্ষণ প্রদান করছে। তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে। নারীরা আজ আর ঘরে বসে নেই, তারা এখন সফল উদ্যোক্তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে নারীরা ই-কমার্স ও ক্ষুদ্র ব্যবসায়ে বিপ্লব সৃষ্টি করেছে। তিনি বলেন, জয়িতাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীবান্ধব বিপণী কেন্দ্র প্রতিষ্ঠা করেছে।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা ক্রেস্ট, সনদ ও পুরস্কারের নগদ অর্থ প্রদান করা হয়। ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে নেত্রকোনা সদরের কামরুন্নাহার লাকি; শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মুক্তাগাছার ফরিদা বেগম; সফল জননী ক্যাটাগরিতে জামালপুর সরিষাবাড়ীর বেগম রেজিয়া রহমান; নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা শ্রীবরদী শেরপুরের রাবেয়া বাসরী এবং সমাজ উন্নয়নে ময়মনসিংহ সদরের আকিকুন নাহার।

বরিশাল বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে বরিশাল সদরের  হাছিনা বেগম নীলা; শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী উজিরপুরের হিরণময়ী দাশ রুনু; সফল জননী ক্যাটাগরিতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার হেলেন্নেছা বেগম; নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা ঝালকাঠি সদরের মোসা: নাজমুন্নাহার এবং সমাজ উন্নয়নে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার নাজমুন্নাহার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী রওশন আক্তার।


এ ক্যটাগরির আরো খবর..