চীন থেকে করোনা ছড়িয়ে সারাবিশ্বে ৪০ লাখের বেশি আক্রান্ত

কোভিড-১৯ তথা করোনাভাইরাস মধ্য চীনের উহান শহর থেকে সূচনা। ৩১শে ডিসেম্বর এই শহরে নিউমোনিয়ার মতো একটি রোগ ছড়াতে দেখে প্রথম চীনের কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। এর পর ১১ই জানুয়ারি চীনের উহানে প্রথম একজনের মৃত্যু হয়। সেই থেকে অদ্যবধি কোভিড ১৯ বা করোনাভাইরাসের এখনও কোনও প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় বিশ্বব্যাপী মানুষ সংক্রমণের ঝুঁকিতে দিন কাটাচ্ছে।

শনিবার (০৯ মে) হপকিন্স ইউনিভার্সিটির করোনা ভাইরাস সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বিশ্বের ১৮৭ দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে মহামারি কোভিড-১৯। এতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ৩৯ হাজারেরও বেশি। আর এ মহামারিতে মৃত্যু হয়েছে প্রায় ২ লাখ ৭৫ হাজার মানুষের। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটার বলছে, এ পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে।

মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ১৪ হাজারেরও বেশি। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৭৬ হাজার ২৩৭ জনের। এসময়ের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন প্রায় ১৩ লাখ ৮৬ হাজার।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৭ হাজার ১৮০ জনের। এরপরে যুক্তরাজ্যে ৩১ হাজার ৩১৬, ইতালিতে ৩০ হাজার ২০১, স্পেনে ২৬ হাজার ২৯৯, ফ্রান্সে ২৬ হাজার ২৩৩, ব্রাজিলে ১০ হাজার ১৭, বেলজিয়ামে ৮ হাজার ৫২১, জার্মানিতে ৭ হাজার ৫১০, ইরানে ৬ হাজার ৫৪১, নেদারল্যান্ডসে ৫ হাজার ৩৭৭, কানাডায় ৪ হাজার ৬৯৭, চীনে ৪ হাজার ৬৩৭, তুরস্কে ৩ হাজার ৬৮৯, সুইডেনে ৩ হাজার ১৭৫ ও মেক্সিকোতে প্রাণ গেছে ৩ হাজার ১৬০ জনের। এছাড়াও যেসব দেশে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে তার প্রায় সবখানেই ঘটেছে প্রাণহানির ঘটনা।

মৃত্যুর মতো আক্রান্তের তালিকায়ও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ১৩ লাখের কাছাকাছি মানুষ। এরপর ধারাবাহিকভাবে রয়েছে স্পেন, ইতালি, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, ব্রাজিল, তুরস্ক, ইরান ও চীন। বিশ্বের প্রায় সব মহাদেশেই ছড়িয়ে গেছে এ মহামারি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।