বাংলাদেশে হিন্দুদের সম্পত্তি দখল, নির্যাতন, নিপীড়ন, ধর্মান্তরের ঘটনা নিত্য নৈমিত্তিক বিষয়। প্রতিদিন কোথাও না কোথাও এমন না ঘটাই যেন অস্বাভাবিক বিষয়। অতি আশ্চার্য বিষয় ভেবে নিতে হয়।
সম্প্রতি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী বাজারে মিনতী রানী কুন্ডু(৬০)এর রোজগারের একমাত্র সম্বল লণ্ড্রির দোকান দখল করে নিলো দুর্বৃত্তরা।
জানাযায়, মিনতী রানী কুণ্ডু(৬০) একজন অসুস্থ মা, তার স্বামী অশোক কুণ্ডু শারীরিক প্রতিবন্ধী। দুই ছেলের বড় ছেলে হৃদয় কুণ্ডু দশম শ্রেণীর ছাত্র এবং ছোট ছেলে নয়ন কুণ্ডু ষষ্ঠ শ্রেণীর ছাত্র। দুজনেই কাছিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পড়ে। তাদের একমাত্র উপার্জনের পথ ছিল এই লণ্ড্রির দোকান।
এই দোকানটি ফিরে পাওয়ার জন্য দিনের পর দিন বিভিন্ন জনের নিকট ধর্না দিচ্ছে। পরিবার নিয়ে বড় সংকটে দিনাতিপাত করে আসছেন বলে জানিয়েছেন মিনতী রানী কুণ্ডু।
স্থানীয় ব্যক্তিবর্গ এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। অবিলম্বে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি পূর্বক দোকান ঘরটি তাকে ফিরিয়ে দেওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধির কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন।