স্টাফ রিপোর্টার বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দরের শ্রমিক সর্দার রকিব উদ্দীন নকি মোল্লার বিরুদ্ধে শ্রমিকদের এক কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ শ্রমিক ইউনিয়নের সামনে বৈদ্যুতিক খুঁটিতে পিছ মোড়া দিয়ে বেধে রাখে বিক্ষুর্ধ সাধারণ শ্রমিকরা। পরে প্রভাবশালী শ্রমিক নেতারা এসে তাকে উদ্ধার করে।
রবিবার (৩১ মে) দুপুরে বেনাপোল ৮৯১ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সামনে সাধারণ শ্রমিকরা টাকা আদাদয়ের দাবিতে তাকে বেধে রাখে। এবং পরে প্রভাবশালী শ্রমিক নেতারা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা ৭০ লাখ টাকায় এটা মিমাংসা করে।
অভিযুক্ত শ্রমিক সর্দার নকি মোল্লা বেনাপোল স্থলবন্দর ৮৯১ শ্রমিক ইউনিয়নের ক্রেণ সাইডের গ্রুপ সর্দার। তিনি বেনাপোলের বড়আচড়া গ্রামের মৃত সকু মোল্লার ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
সাধারণ শ্রমিকরা জানায়, আমাদের রক্তে ঘাম ঝরানো ১ কোটি ৩২ লাখ টাকা আত্মসাত করেছে ৮৯১ শ্রমিক সর্দার রকিব উদ্দীন নকি মোল্লা। সে প্রভাবশালী শ্রমিক নেতা ও স্থানীয় আওয়ামী লীগের নেতা দের মাধ্যমে ৭০ লাখ টাকায় মিমাংসা করে। বাকি টাকা আমরা আর ফেরত পাবোনা বলে জানিয়েছে তারা।
তারা আরো জানান, আমরা সব সময় প্রভাব শালী শ্রমিক নেতাদের মাধ্যমে শোষণ ও বঞ্চনের শিকার হয়ে আসছি। প্রতিবাদ করলে কাজ হারাতে হয়। শ্রমিক নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও যাদের রক্তে ঘাম ঝরিয়ে অর্থ আয় আমাদের কোন পরিবর্তন হয়না। সব সময় দুঃখ দূরদশার মধ্যে দিয়ে আমাদের দিন পার করতে হয়। এর আগেও প্রায় দুই কোটির মত টাকা আত্মসাত করে আর এক শ্রমিক নেতা। এ নিয়ে মামলা ও আইন আদালত হলেও প্রমানের অভাবে অর্থ ফেরত পায়নি আমরা সাধারণ শ্রমিকরা এমনটায় দুঃখ প্রকাশ করেন তারা।
বেনাপোল স্থলবন্দরের ৮৯১ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি খলিলুর রহমান জানায়, শ্রমিক সর্দার রকিব উদ্দীন নকি মোল্লা শ্রমিক দের ১ কোটি ৩২ লাখ টাকা আত্মসাত করেছে। সে টাকা ফেরত না দেওয়ায় আজ (৩১ মে) তাকে শ্রমিক ইউনিয়নের সামনে বৈদ্যুতিক খুঁটিতে পিছ মোড়া দিয়ে বেধে রাখে সাধারণ শ্রমিকরা। পরে স্থানীয় আওয়ামী লীগের নেতারা এসে তিন দফায় ৭০ লক্ষ টাকা পরিষদের অঙ্গীকার দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।
এ ক্যটাগরির আরো খবর..