× Banner
সর্বশেষ
ভারত টি২০ বিশ্বচ্যাম্পিয়ান হাদি হত্যাকারী পশ্চিমবঙ্গে গ্রেফতার আজ ৯ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ৩১ দফার মাধ্যমে দেশে শান্তি ও অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা হবে -পার্বত্য মন্ত্রী মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের বরিশালে অর্থোপেডিক্স ওটিতে রোগীকে থাপ্পড় মারা অভিযুক্তকে সাময়িক বরখাস্ত প্রকল্পের গুণগতমানে কোনো ধরনের আপস করা হবে না -সড়ক ও সেতু মন্ত্রী ট্রাম্পকে মুক্তিদাতা বললেন ইরানি অভিনেত্রী মান্দানা কারিমি ঈদে চমক দেখাবেন বুবলী এবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কোনো আলোকসজ্জা করা হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষতিকর প্রভাব ফেলছে পাবজি, একাধিক দেশে নিষিদ্ধ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯

অল্পবয়সীদের মধ্যে বাড়ছে হিংসা। ভার্চুয়াল জগতের মোহে তারা সরে যাচ্ছে বাস্তবতা থেকে। এই অভিযোগে এর আগেও বিশ্বের একাধিক দেশে নিষিদ্ধ হয়েছে পাবজি। এবার সেই দেশগুলোর তালিকায় যোগ হয়েছে জর্ডানের নাম। ক্ষতিকর প্রভাবের কারণেই নিষিদ্ধ করা হয়েছে এই অনলাইন গেম।

জর্ডানের টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষের দাবি ব্যবহারকারীদের ওপর কুপ্রভাবের জেরেই সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে পাবজি গেম।

সংবাদমাধ্যমে  বলা হয়, জর্ডানে যথেষ্ট জনপ্রিয় ছিল পাবজি খেলা। বিশেষ করে দেশের যুবসমাজের মধ্যে এই গেমের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। এই নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছিল সেই দেশের টেলিকম কর্তৃপক্ষ।

জর্ডানের মনোবিদদের দাবি, খেলার সময়ে অন্য খেলোয়াড়দের নৃশংসভাবে হত্যা করাই এই গেমের নিয়ম। এই ধরনের গেম-প্লে অল্পবয়সীদের মধ্যে হিংসার জন্ম দিতে পারে। আর এই কারণেই পাবজি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ইরাক, নেপালে ও ভারতের গুজরাটে নিষিদ্ধ করা হয়েছে পাবজি গেম।


এ ক্যটাগরির আরো খবর..