× Banner
সর্বশেষ
কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’

ক্লাশরুম স্কোয়াশ

SDutta
হালনাগাদ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্ক:  এলিট স্টিল পরিচালিত কামারজরী ইউসুফ আলী স্কুল এন্ড গার্লস্ কলেজ, টঙ্গী, গাজীপুরে “ক্লাশরুম স্কোয়াশ” (১৮ সেপ্টেম্বর ২০২৫) বৃহস্পতিবার চালু করার মাধ্যমে বাংলাদেশ স্কোয়াশ আর এক কদম এগিয়ে গেল।

বাংলাদেশে স্কোয়াশ একটি বিস্মৃত ও বিলুপ্তির পথের অপরিচিত মৃত্যপ্রায় খেলা। অত্যান্ত সীমিত সম্পদ এবং প্রায় শুন্য পৃষ্ঠপোষকতা/সহযোগিতার/সুযোগের মধ্যে গত সাড়ে চার বছর সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আমরা খেলাটির পূনজন্ম, প্রচার ও প্রসার ঘটিয়ে সাধারণ মানুষের খেলায় পরিনত করেছি। এখন দরকার এই ধারাকে ধরে রাখা।

আমরা ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (যাদের স্কোয়াশ কোর্ট আছে) ভিসি; রাজশাহী, পাবনা, কুড়িগ্রাম, মৌলভীবাজার ও গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার ডিসি (যেখানে স্কোয়াশ কোর্ট আছে) অনেক বার কথা বলেছি/মিটিং করেছি। কিন্ত বড় বড় কথা বলা এবং আশ্বাস দেয়া ছাড়া কেহ কিছু করতে পারেনি।

আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে নিজস্ব সম্পদ ও কানেকশনকে কাজে লাগিয়ে বাংলাদেশে স্কোয়াশ প্রতিষ্ঠিত করে পরবর্তী প্ররজন্মকে ক্ষমতায়ন করার চেষ্টা করেছি। আমি আমার বিবেকের দায়বদ্ধতা থেকে সর্বোচ্চ সাধ্য ও সমর্থ দ্বারা অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করে যাচ্ছি।

আমাদের সকলের সাহায্য ও সহযোগিতা প্রযোজন।


এ ক্যটাগরির আরো খবর..