× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ক্যাটরিনার প্রতিক্রিয়া রণবীরের সিনেমা নিয়ে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক: প্রকাশিত হয়েছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাটির টিজার।  প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে টিজার।

সিনেমাটিতে অভিনয় করছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সাবেক প্রেমিক রণবীর কাপুর। সম্প্রতি এ টিজার নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন এ অভিনেত্রী।

সিনেমাটির টিজারে রণবীর-ঐশ্বরিয়া রসায়ন সকলের দৃষ্টি কেড়েছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীর-ঐশ্বরিয়ার এই অন্তরঙ্গ দৃশ্য সবার প্রধান আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।

এদিকে টিজারে সাবেক প্রেমিক রণবীরের সঙ্গে ঐশ্বরিয়ার রসায়ন দেখে ক্যাটরিনার প্রতিক্রিয়া কী, সে সম্পর্কে ভক্তদের মধ্যে কৌতূহলের শেষ নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার টিজার নিয়ে প্রশ্ন করা হয় ক্যাটরিনাকে। তবে উত্তরে সিনেমার অভিনয় শিল্পীদের নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। এমনকি কৌশলে এড়িয়ে গেছেন রণবীরকেও। সিনেমাটি নিয়ে তিনি বলেন, “অনেকদিন পর ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’ এবং ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর মতো সিনেমার পরিচালকের সিনেমা আসছে। এটি দর্শকের জন্য অবশ্যই একটি এক্সাইটিং মুহূর্ত।”

দীর্ঘ চার বছর পর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমার মাধ্যমে পরিচালকের চেয়ারে ফিরেছেন করণ জোহর। প্রেমের গল্প নির্ভর এই সিনেমাটিতে রণবীর কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন, আনুশকা শর্মা এবং ফাওয়াদ খানকে দেখা যাবে।

ক্যাটরিনা বর্তমানে ব্যস্ত ‘বার বার দেখো’ সিনেমার প্রচারণা নিয়ে। এতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে এ অভিনেত্রীকে। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।


এ ক্যটাগরির আরো খবর..