× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

নোয়াখলী প্রতিনিধি

কোস্টগার্ডের ওপর হামলা, ১০ কোটি টাকার জালসহ ৩৩ জন জেলে আটক

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে প্রায় সাড়ে ১০ কোটি টাকা মূল্যের ৩০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জন জেলে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল সোমবার উপজেলার চেয়ারম্যান ঘাটের নীল বয়া এলাকার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ ও সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেল ৪টার দিকে হাতিয়া কোস্টগার্ডের একদল সদস্য উপজেলার চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায়। অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় দুটি ফিশিং বোট থেকে ১০ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জন জেলেকে আটক করা হয়। একই সাথে দুটি ফিশিং বোট জব্দ করা হয়। এসময় কোস্টগার্ডের আভিযানিক দল অপর একটি ফিশিং বোটকে ধাওয়া করলে জেলেরা আকস্মিক তাদের ওপর হামলা চালায়। এতে কোস্টগার্ডের ১ জন সদস্য ও ১ জন মাঝি আহত হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, জব্দকৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়। আটককৃত জেলেদের থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ডের ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..