× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

কোরআন-জায়নামাজ পুলিশের হাতে তুলে দেয়ার নির্দেশ

admin
হালনাগাদ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

নিউজ ডেস্কঃ  চীনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন ও জায়নামাজসহ অন্যান্য ধর্মীয় উপকরণ পুলিশের হাতে তুলে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করা হলে কঠিন শাস্তি দেয়া হবে।

দেশটির মুসলিম অধ্যুষিত উত্তর-পশ্চিম সীমান্তের জিনজিয়াং এলাকায় এই নির্দেশ দিয়েছে সরকার।

‘রেডিও ফ্রি এশিয়া’ নামক দেশটির একটি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে- কাশঘর, হোতান ও অন্যান্য মুসলিম অধ্যুষিত এলাকায় সরকারের নির্দেশ পালন করতে শুরু করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হচ্ছে মুসলমানদের পবিত্র কোরআনসহ প্রার্থনার কাজে ব্যবহার করা উপকরণগুলো।

আরো বলা হয়েছে, মুসলমানদের ধর্মীয় উপকরণগুলো পুলিশের কাছে জমা দেয়ার জন্য ধর্মগুরুদের কাছে লিখিত নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বহিষ্কৃত ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস এর মুখপাত্র দিলক্সাট র‌্যাক্সিট।

এছাড়া কোরআনের সব কপি সরকারি প্রতিনিধিদের হাতে তুলে দেয়ার জন্য জোরদার প্রচার চালানো হচ্ছে। দেশটির জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম উই চ্যাটেও চলছে প্রচার।

এ বছরের শুরুর দিকেই জিনজিয়াং প্রশাসনের তরফ থেকে ইসলাম বিরোধী অভিযান শুরু হয়। পাঁচ বছর আগের সব কোরআন নষ্ট করে দেয় প্রশাসন। প্রশাসনের অভিযোগ ছিল যে কোরআনে বেশকিছু চরমপন্থী বক্তব্য রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..