× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

নিউজ ডেক্স

কোম্পানীগঞ্জের ৯৬ ইউপি মেম্বার শপথ গ্রহণ

admin
হালনাগাদ: রবিবার, ১৩ মার্চ, ২০২২
কোম্পানীগঞ্জের ৯৬ ইউপি মেম্বার শপথ গ্রহণ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জের ৮ ইউনিয়নের নবনির্বাচিত ২৪জন সংরক্ষিত ও ৭২জন সাধারণ সদস্যরা (মেম্বার) শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

রোববার(১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত মেম্বারদের শপথ বাক্য পাঠ করান কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.খোরশেদ আলম চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.সাহাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন রুনু, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজ সালেকিন রিমন, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল, বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সামছুউদ্দিন নোমানসহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এর আগে, গত ৯ মার্চ সকালে নোয়াখালী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ৮ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি সর্বশেষ ধাপে কোম্পানীগঞ্জের আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..