× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

কোম্পানীগঞ্জে ভাসানচর পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা আটক

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৮ আগস্ট, ২০২২
রোহিঙ্গা আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়ন থেকে ১৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। গতকাল শনিবার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে তাদের কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এর আগে এদিন রাত সাড়ে ৮টার দিকে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বেড়ি বাঁধ সংলগ্ন আলমগীরের দোকান এলাকা থেকে তাদের আটক করেন স্থানীয় বাসিন্দারা।
আটক রোহিঙ্গা হলো, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮৫নং ক্লাস্টারের  মো.তৈয়ব (৩৮) সামসিদা বেগম (৩২),মো.রেন ওয়ান (১৪) তাসমিন আরা (১২)  ইয়াসমনি আরা (১০) মো.আনাস (৮) জেসমিন আরা (৬) মো.ইয়াছের (৪) মো.কাওছার (২) শাহারা বেগম (২৭) সুফিয়া (১২) সুমাইয়া (১০) শাবনুর (৬), ৮৬ নং ক্লাস্টারের ইয়াসমিন (৫)  আজিজা (১৮) আজিজ খান (১) জাহিদ হোসেন (২২) ৭১ নং ক্লাস্টারের এবাদুল্লাহ (৩০)।
স্থানীয়রা ফারুক হোসেন জানান, গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার ৮নং চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলমগীরের দোকান এলাকায় কয়েকজন তরুণী কয়েকজন শিশুসহ ঘোরাফেরা করছিলেন। বিষয়টি সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে তাৎক্ষণিক তাদের চর এলাহী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে রাখা হয়।  এরপর রাত সাড়ে ১১টার দিকে সেখান থেকে তাদের কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, গতকাল শনিবার দিকে দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া উদ্দেশে পালিয়ে আসেন আটককৃত রোহিঙ্গারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..