× Banner
সর্বশেষ
বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যা মামলার বিচার ৬ কার্যদিবসে সম্পন্ন ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ আইনমন্ত্রীর ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত হতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব লেবাননে নিহত দুই রেমিট্যান্সযোদ্ধার মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদে বিশেষ কমিটির ১২ সুপারিশ গৌরনদীর বাকাই সাহা পাড়ায় লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান  দুই বেলা চলবে সংসদ অধিবেশন, শেষ হবে ৯ জুলাই ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী

কোনো শঙ্কা নেই পৌর নির্বাচন নিয়ে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: পৌর নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল সোমবার সন্ধ্যায় ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আশরাফ এই কথা বলেন।

আশরাফ বলেন, সারা বিশ্বেই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হয়ে থাকে। আমরাও সেই প্র্যাকটিস শুরু করেছি। এর মাধ্যমে গণতন্ত্র আরও সুসংহত হবে বলেও মনে করেন তিনি।

পৌরসভা নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন্, বিএনপির এই অভিযোগ নতুন কিছু নয়। তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি-না তা নিয়ে আমাদের সন্দেহ আছে।

সৈয়দ আশরাফ বলেন, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। আমি মনে করি কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে। আর সরকারের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা। সেটা সরকার শতভাগ পালন করবে।

সৈয়দ আশরাফ প্রশ্ন তোলেন, বিএনপির নেত্রী মুক্তিযুদ্ধ ও শহীদদের নিয়ে যে প্রশ্ন তুলেছেন, সেটা এখন কোনো ইস্যু না। পৌরসভা নির্বাচনের সঙ্গে এটা সম্পৃক্তও না। তাহলে তিনি কেন এই বিতর্ক তৈরি করলেন, এই বিতর্কের কারণ কী? নিশ্চয়ই এর পেছনে তাঁর কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে। সেটারই অংশ হিসেবে তাঁর এই বিতর্ক তৈরি করা।

খালেদা জিয়ার উদ্দেশে সৈয়দ আশরাফ বলেন, আপনি নির্বাচনে থাকুন। নির্বাচন বর্জন করবেন না। ভোট গণনা পর্যন্ত থাকুন। কারণ, গণতন্ত্রের জন্য নির্বাচন খুবই জরুরি। নির্বাচন বিতর্কিত করলে আপনার কোনো লাভ নেই। প্রধানমন্ত্রীরও কোনো লাভ নেই। এতে দেশের ক্ষতি হবে।


এ ক্যটাগরির আরো খবর..