× Banner
সর্বশেষ
আজ ১ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে

ডেস্ক

কোটি কার্ডধারী পরিবারে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম

নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে জানুয়ারি মাসের পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।আপাতত জনপ্রতি এ পণ্যের পরিমাণ বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের ২৮ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, গত এক বছরে এক কোটি পরিবারকে পণ্য দিতে টিসিবির পাঁচ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। এজন্য আপাতত এ পণ্যের পরিমাণ বাড়ছে না। প্রতি মাসে একবার করে একটি পরিবারের মধ্যে টিসিবির পণ্য তুলে দেওয়া হবে। গরিব মানুষের যাতে কষ্ট না হয় তাই এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিনটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের এদিনে যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা বঙ্গবন্ধু ১৯৭২ সালে টিসিবি করে শুরু করেছিলেন।

টিপু মুনশি বলেন, প্রত্যাবর্তন দিবসে একটি কথা বলতে চাই, দেশটা সবার, সবাই মিলে দেশটা এগিয়ে নিতে চাই, আজ দেশে দৃশ্যমান উন্নতি হয়েছে। তবে কেউ কেউ এটা মানতে চায় না। যাই হোক, সবাই মিলেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ফোরকান হোসেন, আরশ এন্টারপ্রাইজের সিরাজুল ইসলাম মিলন ও হ্যাপী এন্টারপ্রাইজের কামরুন নাহার হ্যাপী উপস্থিত ছিলেন। দরিদ্র পরিবারগুলোকে কম দামে পণ্য দিতে পরিবার কার্ড চালু করেছে সরকার।

প্রধানমন্ত্রীর মহতি উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (তেল, চিনি ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। সে লক্ষ্যে জানুয়ারি মাসের বিক্রয় কার্যক্রম মঙ্গলবার থেকে ঢাকা মহানগরীসহ সারাদেশে শুরু হয়েছে। এ বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে। কার্ডধারী ভোক্তা সাধারণ নির্ধারিত ডিলারদের কাছ থেকে পণ্য সামগ্ৰী ভর্তুকি মূল্যে ক্রয় করতে পারবেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ও টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান।


এ ক্যটাগরির আরো খবর..