× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কোটালীপাড়ায় ছাত্রলীগ নেতা রফিকুল ইসলামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৭ জুন, ২০২০
কোটালীপাড়ায় বৃক্ষরোপণ

অংকন তালুকদর :  বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে রক্ষায় সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচি পালন করছে বাংলাদেশ ছাত্রলীগ। গত শুক্রবার সকাল সাড়ে ১১ টার সময় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সংগঠনের শীর্ষ দুই নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচির আওতায় সারাদেশে ছাত্রলীগের প্রত্যেকটি কমিটির প্রতি বৃক্ষরোপন কর্মসূচি সফল করার নির্দেশ দেয়া হয়েছে।
এরই, ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে  কোটালীপাড়ায় ১৭ই জুন বুধবার উপজেলা ছাত্রলীগের বিল্পবী সাধারন সম্পাদক রফিকুল ইসলাম (রফিক) এর ব্যক্তিগত উদ্যোগে নিজ অর্থায়নে  কোটালীপাড়া পৌর মার্কেটে উদ্ভোদনের মাধ্যমে  বিভিন্ন স্থানে ১০,০০০ হাজার বৃক্ষ পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন জায়গায় রোপন করা হবে।
বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন করেন কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের বিল্পবী সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র হ্বাজী মো: কামাল হোসেন শেখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ সুমন , নিয়াজ মোরশেদ হিরো, অর্থ বিষয়ক সম্পাদক ইকবাল হাসান ও ছাত্রলীগ নেতা শেখ রোহান সহ আরো অনেকে।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা-কর্মীদেরকে ৩টি করে গাছ লাগানোর আহব্বান জানিয়েছেন। এরই অংশ হিসেবে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ ৩মাস ব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে গাছ রোপণ কর্মসুচি শুরু করলো। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদেরকে ১০হাজার বনজ, ফলদ ও ভেষজ গাছের চারা উপহার দিবো। নেতা-কর্মীরা সকলেই আগামী ৩মাসে প্রত্যেকেই ৩টি করে গাছের চারা রোপণ করবেন।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র বলেন, সেই করনাকাল থেকে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগ বিভিন্ন কাজের মাধ্যমে মানবিকতার দৃষ্টি স্থাপন করছে। আমরা তাদের নিয়ে গর্ববোধ করি ও তাদের জন্য দোয়া করি।


এ ক্যটাগরির আরো খবর..