× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

করোনায় আক্রান্ত আইসোলেশনে থাকা রোগিদের ফল-সামগ্রী উপহার দিলেন ওসি

Kishori
হালনাগাদ: রবিবার, ৩১ মে, ২০২০
কোটালীপাড়া থানার ওসি

অংকন তালুকদার: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আইসোলেশনে থাকা করোনায় আক্রান্ত রোগীদের খাবার জন্য বিভিন্ন ধরণের ফল উপহার দিলেন ওসি শেখ লুৎফর রহমান।
আজ রবিবার সকালে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের আইসোলেশন সেন্টারে থাকা ১৩ জন করোনা রোগীকে খাবার জন্য লিচু, কলা, আনারস, তরমুজ, আপেল, মাল্টাসহ বিভিন্ন ধরণের ফল উপহার দেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য উপস্থিত ছিলেন।
ডা. সুশান্ত বৈদ্য বলেন, কোটালীপাড়া উপজেলায় এ পর্যন্ত ৩৮জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চারজন সুস্থ্য হয়েছেন। বাকি ৩৪ জনের মধ্যে ১৩ জন শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের আইসোলেশন সেন্টারে আছেন। ২১ জন নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
উপজেলার রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন বালা ও কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, করোনা রোগীদেরকে এই বিভিন্ন ধরণের ফল উপহার দিয়ে ওসি শেখ লুৎফর রহমান মহত্ত্বের পরিচয় দিয়েছেন। এর আগেও তিনি অনেক মানবিক কাজ করেছেন। করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ৩শতাধিক মানুষের মাঝে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ করেছেন। তার এই মহৎ কাজের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।
ওসি শেখ লুৎফর রহমান বলেন, করোনায় আক্রান্ত রোগীদের কাছে অনেক সময় তাদের আপন জনেরাও আসেন না। তাই আমি এসব রোগীদের কিছু ফল উপহার দিলাম। আমাদের উচিৎ সকল করোনা রোগীর সাথে মানবিক আচরণ করা।


এ ক্যটাগরির আরো খবর..