× Banner
সর্বশেষ
ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

 কোটালীপাড়া(গোপালগঞ্জ)  প্রতিনিধি

কোটালীপাড়ায় ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ জুন, ২০২৫
অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায়  যৌথ অভিযান চালিয়ে  ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

আজ রোববার সকালে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার, মহুয়ামোড় ও পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও প্রবীর কুমার বিশ্বাস।

এসময় জেলা পরিষদ ৫০ টি, পানি উন্নয়ন বোর্ড ৮৩ টি এবং সড়ক ও জনপথ বিভাগের জায়গা থেকে ৬০ টিসহ মোট ১৯৩ টি অবৈধ কাঁচা পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনায় অংশ নেন গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় উপ-প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস সহ পুলিশ, র‌্যাব , সেনা বাহিনী, ফায়ার সার্ভিস ও আনসার এবং গ্রাম পুলিশ সদস্যরা।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাসেল মুন্সী জানান, দীর্ঘ দিন ধরে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজার, মহুয়ামোড়, পল্লী উন্নয়ন একাডেমি,গোপালগঞ্জ এলাকায় জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরী করে ব্যবসা করে আসছিলেন ব্যবসায়ীরা। ১৪দিন  দিন আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ দখলদারদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়। কিন্তু কিছু স্থাপনা সরালেও বেশির ভাগ অবৈধ স্থাপনা সরায়নি। এ কারণে আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করে ১৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে বলে ওই কর্মকর্তা জানানা।

সড়ক ও জনপথ অধিদপ্তরের গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম বলেন, আমাদের ১.৫ কি.মি জায়গা থেকে ৬০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উদ্ধারকৃত সম্পত্তির মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।


এ ক্যটাগরির আরো খবর..