কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলা শিল্পকলা একাডেমী চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার  সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী শেখ, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নরেন্দ্রনাথ বাড়ৈ, আতিয়ার রহমান,আলাউদ্দিন তালুকদার বক্তব্য রাখেন।

আলোচনা সভা শুরুর আগে বীর মুক্তিযোদ্ধাদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।