× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Kishori
হালনাগাদ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
দুর্ঘটনায় ট্রলির চালক নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানাা বাড়ি বেড়াতে এসে সিধু বিশ^াস (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সিধু বিশ^াস বরিশাল জেলার গৌরনদী উপজেলার রমজানপুর গ্রামের সুজন বিশ^াসের ছেলে।

আজ সোমবার দুপুরে উপজেলার ধারাবাশাইল গ্রামে এ ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশিদ বলেন, সিধু বিশ^াস কোটালীপাড়া উপজেলার ধারাবাশাইল গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরের কিছুক্ষণ আগে সিধুর নানী কনিকা বাড়ৈ তাকে নিয়ে বাড়ির পাশের পুকুরের উপর পল্ট্রিফার্মে কাজ করতে যায়। সিধু পল্ট্রিফার্মের পাশে খেলা করতে করতে নানীর অজান্তে পুকুরে পড়ে যায়। এরপর নানী কনিকা বাড়ৈ তার নাতী সিধুকে না পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। পরিববারের লোকজন খোঁজাখুঁজি করে পুকুর থেকে সিধুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..