× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

পিআইডি

গাজীপুরে যৌথ অভিযান: ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১.৯৫ একর বনভূমি পুনরুদ্ধার

Kishori
হালনাগাদ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
গাজীপুরে যৌথ অভিযান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আজ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকার বিভাগীয় বন কর্মকর্তার নেতৃত্বে ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন, গাজীপুর, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও বন বিভাগের সমন্বিত এই অভিযানে ভবানীপুর মৌজার সিএস দাগ নং ১০৮০ এর ১.৯৫ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে নির্মিত ভবন, দোকানপাটসহ মোট ১২০টি ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়।

অপরদিকে, পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সহযোগিতায় আজ দেশের চার জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

যশোরের চৌগাছা বাজারে মেসার্স সাত্তার স্টোর থেকে ৬৬ কেজি পলিথিন জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। চাঁদপুরে সার্কিট হাউসের সামনে শব্দদূষণবিরোধী অভিযানে তিনটি পরিবহন থেকে পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ ও ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় হয়। কুমিল্লার টমছমব্রীজ এলাকায় দুই দোকান থেকে প্রায় ১০০ কেজি পলিথিন জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নারায়ণগঞ্জের ওয়াপদারপুল, ফতুল্লায় তিনটি দোকান থেকে ১৮ কেজি পলিথিন জব্দ ও ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ববনভূমি পুনরুদ্ধার, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান সারাদেশে অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..