ঝিনাইদহ প্রতিনিধি॥ আগাম করো আখের চাষ, থাকো সুখে বার মাস, এই প্রত্যয় নিয়ে দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী ভারী শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের আখ রোপন মৌসুম শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার সকালে মিলস গেট-বি সাবজোনের অর্šÍগত কাশিপুর মাঠে ৪জন চাষীর রোপা পদ্ধতিতে বীজতলায় আখের সেট স্থাপনের মাধ্যমে ২০১৭-১৮ রোপন মৌসুম শুভ উদ্বোধন করেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
উদ্বোধন অনুষ্ঠানে এক আলোচনা সভায় মোবারকগঞ্জ সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বি এস এফ আই সি ঢাকা আব্দুল খালেক, মোচিক মহাব্যবস্থাপক কৃষি সন্জীব কুমার দত্ত, উপ-ব্যস্থাপক সম্প্রসারন মাহমুদ গোলাম মোস্তাফা, চাষী কল্যান সমিতির সভাপতি জহুরুল ইসলাম, সাধারন সম্পাদক মাসুদুর রহমান মন্টু, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা, মোচিক শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দীন, সাধারন সম্পাদক আতিয়ার রহমান, যুবলীগ নেতা কামাল মালিথা, বিশিষ্ট্য আখ চাষী রবিউল ইসলাম, তারিকুল ইসলাম, গোলাম সরোয়ার, আক্কাস আলী প্রমূখ। আখ রোপন মৌসুম লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫ শত একর। এবার ২০১৭-১৮ সালের আখ মাড়ায়ের জন্য চাষ করা হয় ৬হাজার ৮৪ একর।




