× Banner
সর্বশেষ
পেট্রোল না থাকায় সবুজ মাঠে সৌরবিদ্যুতের ছোঁয়া, বদলে যাচ্ছে কৃষির চিত্র আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫দফা দাবি আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
আজ শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটালীপাড়া উপজেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল উপজেলা মডেল মসজিদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহুয়া চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা শাখার আমির ও গোপালগঞ্জ -৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক রেজাউল করিম, কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: সোলায়মান গাজী, নায়েবে আমির সেকেন্দার হাওলাদার, সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মহিবুল্লাহ, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আক্তার দাড়িয়া, জামায়াত নেতা শাহাদাৎ হোসেন বক্তব্য রাখেন।
জামায়াতে ইসলামীর গোপালগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক রেজাউল করিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির লক্ষে সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায় পিআর পদ্বতিসহ ৫দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। পিআর পদ্বতিতে নির্বাচন হলে বাংলাদেশে আর কোন দিন স্বৈরাচারকে দেখা যাবে না। পিআর পদ্বতিতে নির্বাচন হলে ভোট কেনার জন্য কালো টাকার ছড়াছড়ি হবে না। সরকারি দল যা ইচ্চা তা করতে পারবে না। এ জন্য আমরা বলছি পিআরের ভিত্তিতে নির্বাচন দিতে হবে। কোন নির্বাচন পিআর ছাড়া বাংলাদেশে করতে দেওয়া হবে না।


এ ক্যটাগরির আরো খবর..