× Banner
সর্বশেষ
এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি

কোটালীপাড়ায় খাল থেকে যুবকের লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
যুবকের লাশ উদ্ধার

গোপালগঞ্জের কোটালীপাড়ার উপজেলায় খাল থেকে মানিক বিশ্বাস(৩২)নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের তেতুলবাড়ি গ্রামের দ্রুব বিশ্বাসের বাড়ির পাশের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
মানিক বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের নলিনী বিশ্বাসের ছেলে।
জানাগেছে,গতকাল বুধবার দিবাগত রাত ১১ টায় মানিক বিশ্বাস মটরসাইকেল নিয়ে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী গ্রামে মেসো বরুন বাড়ৈর বাড়িতে বেড়াতে আসে এবং রাতেই সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যায়।তবে মানিক বিশ্বাস বাড়ি ফিরে না যাওয়ায় পরিবারের লোক তার মুঠোফোনে ফোন দিয়ে তাকে না পেয়ে চারিদিকে খুঁজতে থাকে।
এ দিকে এ সংবাদ পেয়ে মানিক বিশ্বাসের মেসো(খালু) বাড়ির লোকজনও তাকে খুঁজতে বেড় হয়।
আজ দুপুরে তেতুলবাড়ির স্থানীয় জনগণ রাস্তার পাশে খালে মধ্যে একটি মটরসাইকেল পড়ে থাকতে দেখে কোটালীপাড়া থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ বিকেল ৩ টার দিকে ঘটনাস্থলে গিয়ে মটরসাইকেল ও মানিক বিশ্বাসের মরদেহ উদ্ধার করে।
এ খবর পেয়ে মানিক বিশ্বাসের খালাতো ভাই সুমন বাড়ৈ লাশটি তার খালাতো ভাই মানিক বিশ্বাসের বলে সনাক্ত করে।
সুমন বাড়ৈ বলেন,আমার খালাতো ভাই মানিক বিশ্বাস দূর্গাপূজা উপলক্ষে বুধবার দিবাগত রাত ১১ টার দিকে আমাদের বাড়িতে বেড়াতে আসে এবং রাতের খাওয়া দাওয়া সেরে পুজা দেখে রাত ১২ টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)খন্দকার হাফিজুর রহমান বলেন,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মানিক বিশ্বাস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।তবে তার মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..