× Banner
সর্বশেষ
আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপ, হতে পারে তাপপ্রবাহ ও বন্যা পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় কাব কার্নিভাল অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ জুন, ২০২৫
কোটালীপাড়ায় কাব কার্নিভাল

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দিন ব্যাপী কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ সোমবার উপজেলার কমলকুঁড়ি বিদ্যানিকেতনের মাঠে বাংলাদেশ স্কাউটস কোটালীপাড়া উপজেলার উদ্যোগে দিন ব্যাপী এ কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১০ জন কাব স্কাউট ও ৩০ জন ইউনিট লিডার অংশগ্রহণ করেন।

কাব কার্নিভাল আনন্দদায়ক ও শিক্ষামূলক করতে কাবদের জন্য বালতিতে বল ছোড়া, তীর নিক্ষেপ,মাছ শিকার, আইন নৃত্য,টার্গেট হিট প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপজেলা স্কাউটস সম্পাদক মো: ইদ্রিসুর রহমান।

কাব কার্নিভাল অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ইসমাইল, কমলকুঁড়ি বিদ্যানিকেতন পরিচালনা কমিটির সভাপতি নাসিম আহমেদ জুয়েল, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বাংলাদেশ স্কাউটস কোটালীপাড়া উপজেলার কমিশনার কার্তিক চন্দ্র সরকার, অডিটর মো: বদিউজ্জামান শেখ প্রমূখ বক্তব্য রাখেন।

সন্ধ্যায় তাঁবু জলসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাব স্কাউটসদের মূল্যায়নের মাধ্যমে দিন ব্যাপী এ কাব কার্নিভালের সমাপ্তী ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..