× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

খেলতে গিয়ে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্রের লাশ মিললো কেবিনেটের ড্রয়ারে

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ খেলতে গিয়ে নিখোঁজ হওয়া শিশুর লাশ মিললো কেবিনেটের ড্রয়ারে। হত্যায় জড়িত সন্দেহে ওই মাদ্রাসার সহকারী শিক্ষক জোনায়েত আহমেদ (৩০) ও খাইরুল ইসলামকে(২৫) আটক করেছে পুলিশ।

কালীগঞ্জের জাঙ্গালিয়ায় ‘মরাশ জান্নাতুল বাকী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার’ কম্পাউন্ডের ভেতরে আদিল(৪) নামে এক মাদ্রাসা ছাত্রকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহযোগীতায় বুধবার রাত নয়টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আদিল ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি জোবায়ের আহমেদের ছেলে। সে তার বাবা ময়ের সঙ্গে মাদ্রাসায় থাকতো এবং মাদ্রাসার ছাত্র ছিলো।

স্থানীয় রিয়াজ উদ্দিন জানায়, বুধবার বিকেলে আদিল মাদ্রাসার পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে তাকে খুঁজে না পেয়ে মসজিদের মাইকে ঘোষণা করা হয়। এই সংবাদে গ্রামবাসী এসে মাদ্রাসার পুকুরসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে আদিলককে না পেয়ে মাদ্রাসার কক্ষে খোঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায় মাদ্রাসায় কর্মরত সহকারী শিক্ষক জোনায়েত আহমেদ ও খাইরুল ইসলামের চলাফেরা দেখে সন্দেহ হলে ওই দুই শিক্ষককে জিজ্ঞাসাবা করে। পরে তাঁরা আদিল শ্বাসরোধে হত্যা করেছে বলে স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যে জোনায়েদ আহমেদের কক্ষে থাকা কেবিনেটের ড্রয়ারের থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

পরে রাত নয়টার দিকে নিহতের মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাল মর্গে পাঠায় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম মিজানুল হক বলেন, হত্যায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..