কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদকের মত বিনিময় সভা

মধুখালী প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এবং দলকে আরও শক্তিশালী গঠনকল্পে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ ফকরুদ্দিন মিয়া (কালু) আড়পাড়া ইউনিয়নের সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গণ কে নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করেন।

বুধবার বেলা ১১.০০ টায় আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম মন্ডল ও সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মোল্যার সঞ্চালনায় আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদকের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সকল ইউনিয়ন কমিটির এবং ওয়ার্ড কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের মধ্যে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় বক্তব্য দেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ মৃধা, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন (বাবু), ০১নং ওয়ার্ড কমিটির সভাপতি মোঃ রুহল আমিন মোল্যা, সাধারণ সম্পাদক এস.এম আব্দুল গণি, ০২নং ওয়ার্ড কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম (রেন্টু), ০৩নং ওয়ার্ড কমিটির সভাপতি মোঃ রুহল আমিন মোল্যা, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম মিয়া (বিপুল) ০৪নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন মন্ডল, ০৫নং ওয়ার্ড কমিটির সভাপতি মৃধা মোঃ নাসিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হিটলার শিকদার, ০৬নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক অচিন্ত কুমার দাস, ৮নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক গোপাল কৃষ্ণ বিশ্বাস, ০৯ নং ওয়ার্ড কমিটির সভাপতি মোঃ অফিল উদ্দিন শেখ ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (রবি) সহ যুবলীগের মোঃ তৌহিদ শেখ স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুন্সী আকিদুল ইসলাম, এছাড়া আরও বক্তব্য দেন মোঃ জাহিদুল ইসলাম, মোঃ কাজী সেলিম ও মোঃ জাহিদ সহ প্রমুখ।

এছাড়া মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ বাবুল হোসেন খান, মোঃ কামরুজ্জামান নিফি, মোঃ হাবিবুর রহমান মোল্যা, মোঃ সৈয়দ আলী, মোঃ সোনা শেখ, মোঃ মফিজ মল্লিক সহ আরও অনেকে। সভায় সকলের মতামতের ভিত্তিতে সভায় সিদ্ধান্ত হয় যে দলের লোকবল বৃদ্ধি, দলকে আরও শক্তিশালী করার লক্ষে এবং বহিঃশত্রুর আক্রমণ মোকাবেলা করার জন্য এক আলোচনা সভা করা হয়।

এ সভায় সবশেষে কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ ফকরুদ্দিন মিয়া (কালু) বলেন দলের মধ্যে যাতে দ্বন্দ-কলহ, কোন প্রকার কোন্দল, রেশারেশি না থাকে এবং দলকে জীবন দিয়ে আরও শক্তিশালী করা যায় সেই লক্ষে দলের প্রতি তিন মাস অন্তর অন্তর এক মতবিনিময় সভা করা হোক এই বলে মতবিনিময় সভা শেষ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।