× Banner
সর্বশেষ
ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার 

কেন জরুরি প্রতিদিন সাইকেল চালানো?

admin
হালনাগাদ: রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: উচ্চ রক্তচাপ কমায় সাইকেল চালানো; এটি হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি থেকে শরীরকে মুক্ত রাখে। এ ছাড়া প্রতিদিন সাইকেল চালানোর রয়েছে আরো অনেক গুণ। তাই তো অনেকেই সাইকেল চালানোকে প্রাত্যহিক ব্যায়ামের একটি অংশ হিসেবে নির্বাচন করেন।

টাইমস অব ইন্ডিয়ার স্বাস্থ্য বিভাগে জানানো হয়েছে প্রতিদিন সাইকেল চালানো কেন জরুরি এ বিষয়ে।

. ত্বক ভালো রাখে
সাইকেল চালালে বা প্যাডলিং করলে ত্বকে ভালোমতো অক্সিজেন পৌঁছে। এটি ত্বককে সতেজ রাখতে সাহায্য করে।

. ক্যালরি পোড়ে
গবেষণায় বলা হয়, এক ঘণ্টায় ১৪ মাইল বেগে সাইকেল চালালে শরীর থেকে ৫০০ ক্যালরি ঝরে। এটি ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে।

. আর্থ্রাইটিস
আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন? সাইকেল চালান। এটি হাঁটুর গাঁটের নড়াচড়াকে ভালো করে; পায়ের পেশির শক্তি বাড়ায়। তবে সাইকেল চালানোর আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

. বিভিন্ন রোগের ঝুঁকি কমায়
নিয়মিত সাইকেল চালানো উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। এটি স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কমায়। এমনকি এটি বিষণ্ণতা দূর করতেও কাজ করে।

. ভালো ঘুমের জন্য
গবেষণায় বলা হয়, প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিট সাইকেল চালালে ঘুম না হওয়ার সমস্যা কমে। আর ঘুম ভালো হলে শরীরও ভালো থাকে। মানসিক চাপও কমে যায় ঘুম ভালো হলে।


এ ক্যটাগরির আরো খবর..