× Banner
সর্বশেষ
সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

কেন এমন পরাজয় : বিবিসির বিশ্লেষণ

admin
হালনাগাদ: রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ আগে অনেক সময় বলা হতো, নিউজিল্যান্ডের কন্ডিশনে নিউজিল্যান্ডকে হারানো বাংলাদেশ ক্রিকেট দলের জন্য খুবই কঠিন কারণ নিজের দেশে নিউজিল্যান্ড খুব শক্ত প্রতিপক্ষ।

তবে নিউজিল্যান্ডের কাছে তিনটি ওডিআই এবং তিনটি টি২০-তে হারার পর বাংলাদেশ শিবির থেকে এসব কথা আর বলা হচ্ছে না। কারণ এবার কন্ডিশন এমনই ছিল যাকে ‘প্রায় দেশের মতো’ বা ‘দেশের চাইতেও ভালো’ বলে আখ্যায়িত করেছেন সফরকারীরা। তাই বোধহয় অধিনায়ক মাশরাফি এই ব্যর্থতার পক্ষে কোনো অজুহাত দেননি। তিনি বলেছেন, অন্তত দুটি ম্যাচ তাদের জেতা উচিত ছিল।

‘আসলে বাস্তবতা ছিল – বাংলাদেশে মাঝেমধ্যে ভালো খেলেছে, ম্যাচের নিয়ন্ত্রণ নেবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি – বরং নিউজিল্যান্ড খেলেছে তাদের চাইতে অনেক ভালো’ – মাউন্ট মংগানুই থেকে বিবিসি বাংলাকে বলছিলেন ক্রিকেট সাংবাদিক তারেক মাহমুদ।

বাংলাদেশ দল দায় বীকার করে নিয়েছে, বলছিলেন তিনি। ‘টি২০ ম্যাচগুলোতে মুশফিকের অভাবটা খুব বেশি অনুভব করেছেন খেলোয়াড়রা। টপ অর্ডার থেকে বড় রান, বড় ইনিংস আসেনি ।’

“আর সিনিয়র ব্যাটসম্যানদের ব্যর্থতা, কন্ডিশন অনুযায়ী বোলিং করতে না পারা, স্পিনারদের ব্যর্থতা, মিসফিল্ডিং – এসব ভুলত্রুটি তো ছিলই। সবকিছু মিলে কোনো কিছুই বাংলাদেশের পক্ষে যায়নি।”

“দলের পরাজয়ের কারণ হিসেবে টিম ম্যানেজমেন্ট সিলেক্টররা এসব কারণের কথাই বলছেন। তাদের কথা, খুব ভালো কন্ডিশন, খুব ভালো উইকেট পেয়েও তারা এগুলো কাজে লাগাতে পারেন নি ” – বিবিসি বাংলার শাকিল আনোয়ারকে বলেন তারেক মাহমুদ। “তবে তারা এটাও বলছেন গত কয়েক বছর বাংলাদেশ দেশের মাটিতে যেমন খেলেছে তা বিদেশের মাটিতে প্রথম সিরিজেই তেমন করাটা অনেক সময় একটু কঠিন। কিছু বলও ফেস করা তাদের জন্য কঠিন হয়েছে।” টেস্ট সিরিজে কি হতে যাচ্ছে?

এর পর টেস্ট সিরিজে কি হবে, এ প্রশ্ন এখন সবার মনেই উঠছে। তারেক মাহমুদ বলছিলেন, টেস্ট ম্যাচের উইকেট আরো কঠিন হবে, পেস-সহায়ক হবে। নতুন বলের বাংলাদেশের ব্যাটসম্যানদের আরো ভালো খেলতে হবে।

“কয়েকজন ব্যাটসম্যানের সাথে আমার কথা হচ্ছিল। তারা বলছিলেন যে এখানকার উইকেটে শুরু থেকেই মেরে খেলার সুযোগ নেই। আগেউইকেটে সেটল হতে হবে। আর এ কাজটা করতে হবে টপ অর্ডারকে।”

“বাংলাদেশ এখনো সেরকম টেস্ট দল হয়ে ওঠেনি। তাদের কাছ থেকে এখনো বিদেশের মাটিতে বা নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো খেলা আশা করাটা একটু বাড়াবাড়ি হয়ে যায়।”

“ওয়ানডে-টি২০ এমন পারফরম্যান্সের পর এটাকে ভুলে গিয়ে আত্মবিশ্বাস আনা, টেস্টে ভালো খেলা – একটু কঠিন হবে, একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ” – বলছিলেন তারেক মাহমুদ।


এ ক্যটাগরির আরো খবর..