× Banner
সর্বশেষ
পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ নবীগঞ্জে চাচাতো বোনকে ধর্ষণ মামলার আসামি তুহিন গ্রেফতার নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্ক

যারাই অন্যায় করছে, তাদের বিচার হচ্ছে -স্বরাষ্ট্রমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
কেউই আইনের ঊর্ধ্বে নয়

যারাই অন্যায় করছে, তাদের বিচার হচ্ছে। সে হোক শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা অন্যকোনো জনপ্রতিনিধি বা প্রভাবশালী। কেউই আইনের ঊর্ধ্বে নয়। বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি শিল্পকারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণ ও নির্যাতনের বিচার হচ্ছে না কথাটা কিন্তু সঠিক নয়। যারা এই অন্যায় করে, দুষ্কর্ম করে তাদের যথাযোগ্য বিচার হচ্ছে। এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিচার করা হচ্ছে।

তিনি আরও বলেন, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ কিংবা প্রভাবশালী কোনো ব্যক্তি অন্যায় করলেই তার বিচার হচ্ছে। অপরাধ করলেই তাদের আইনের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি মুহম্মদ হাবিবুর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা পুলিশ সুপার মুহাম্মদ জাকারিয়া প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..