× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

মধুখালী প্রতিনিধি :

কেউ আইনের বাইরে নয়, মাদকের বিরুদ্ধে অভিযান চলবে – মধুখালী থানার ওসি

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
মধুখালীতে পুলিশের অভিযানে

ফরিদপুরের মধুখালীতে পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানার এস.আই আব্দুল হালিম সরদারের নেতৃত্বে কামারখালী ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।

আটক যুবক মোঃ ফরহাদ হোসেন শিকদার (৩৫) পিতা মোঃ ফায়েজ ওরফে ফায়েক সিকদার। তিনি আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামের বাসিন্দা। তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মধুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, কেউ আইনের বাইরে নয়। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গ্রেফতাকৃত আসামিকে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..