× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

কেউ অত্যাচার করলে তাকে বেঁধে পুলিশে সোপর্দ করুন -ইঞ্জিনিয়ার সোবাহান

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
বেঁধে পুলিশে সোপর্দ করুন

কেউ অত্যাচার নির্যাতন করতে চাইলে তাদেরকে বেঁধে রাখবেন এবং পুলিশে সোপর্দ করবেন আমি আপনাদের সাথে আছি। বলেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন বিএনপির মনোনয়ন  প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান।

রোববার দুপুরে গৌরনদী বাসষ্ট্যান্ডে পথসভায় এলাকাবাসীর উদ্দেশ্যে পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি আপনাদের সেবা করতে এসেছি। আপনাদের পাশে থাকতে চাই।

বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে দীর্ঘদিন পর এলাকায় আসা কারাবরেণ্য কেন্দ্রীয় বিএনপির নেতাকে জেলার প্রবেশদ্বার গৌরনদীর ভূরঘাটায় ফুল দিয়ে বরণ করেন শত শত নেতাকর্মীরা। এরপর বহর নিয়ে উপজেলার বিভিন্ন বাসষ্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত পথসভা করেন।

পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারী গৌরনদী কলেজের সাবেক ভিপি মনিরুজ্জামান স্বপন, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা, বরিশাল জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোর্সেদ মাসুদ, উপজেলা যুবদলের আহবায়ক মনির হাওলাদার, পৌর যুবদলের সাবেক সভাপতি জামাল হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..