× Banner
সর্বশেষ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’ জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জাদুঘর’ – এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেতু মন্ত্রী লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমনে এক মৌয়াল গুরুতর আহত মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে পাইকগাছা-কয়রা সড়ক আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’ আয়োজন পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান কুয়ালালামপুরে অনুষ্ঠিত হল বাংলাদেশ উৎসব ২০২৬ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে – তথ্যমন্ত্রী

কে হতে চলেছে আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক

admin
হালনাগাদ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

কে হতে চলেছে আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক, এই বিষয়টি নিয়ে চলছে নানা জল্পনা তুঙ্গে। কে পাচ্ছেন দলের এই দ্বিতীয় শীর্ষ ও গুরুত্বপূর্ণ পদটি, তা কেবলমাত্র আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাই জানেন। শুক্রবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো দলের ‘সাধারণ সম্পাদক’ পদ। এই পদে কে আসছেন, এই প্রশ্নের সমাধান খুঁজতে সবার দৃষ্টি এখন আগামীকালের কাউন্সিলের দিকে।

শুক্রবার বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। এই কাউন্সিলে দলের নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।

আওয়ামী লীগের কাউন্সিলে সারাদেশ থেকে আসা কাউন্সিলররা নেতৃত্ব নির্বাচেনের ক্ষেত্রে দলের সভাপতি শেখ হাসিনার ওপর দায়িত্ব প্রদান করেন।কাউন্সিলদের এই দায়িত্ব নিয়ে শেখ হাসিনা নেতৃত্ব নির্বাচন করে থাকেন। তাই দলের পরবর্তী সাধারণ সম্পাদক কে হচ্ছেন, সেটা একমাত্র শেখ হাসিনাই জানেন।


এ ক্যটাগরির আরো খবর..