× Banner
সর্বশেষ
আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন

কে হচ্ছেন প্রচারণায় নতুন মুখ?

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: সম্প্রতি চুক্তিভিত্তিক নিয়োগের সময় শেষ হয়েছে বলিউড অভিনেতা আমির খানের। ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র প্রচারে এখন খোঁজা হচ্ছে নতুন মুখ। প্রচারণায় নতুন মুখ নিয়োগের দৌড়ে এগিয়ে আছেন বলিউডের শাহেনশা খ্যাত অমিতাভ বচ্চন এবং জংলি বিল্লি প্রিয়াঙ্কা চোপড়া।

এরই মধ্যে গুজরাট পর্যটনের বিকাশের দায়িত্ব নিয়ে বেশ ভালোভাবেই সাফল্য দেখিয়েছেন বিগ বি অমিতাভ। অন্যদিকে মার্কিন টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’ তে অভিনয় করে বলিউডের পাশাপাশি পশ্চিমা মিডিয়াও কাঁপাচ্ছে পিসি চপস। ‘কোয়ান্টিকো’ ছাড়াও একাধিক আন্তর্জাতিক প্রকল্পে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। কোন সন্দেহ নেই যে, অমিতাভ কিংবা প্রিয়াঙ্কা দুজনেই ভারতের পর্যটন বিভাগের প্রচারণার নতুন মুখ হিসেবে দারুণ জনপ্রিয় হবে।

জনপ্রিয় ট্যাগ লাইন ‘অতিথি দেব ভাবো’ নিয়ে ইনক্রেডিবল ইন্ডিয়া তিন বছরের জন্য চুক্তির ভিত্তিতে পরিচিত এবং জনপ্রিয় কোন ব্যক্তিত্বকে নিয়োগ দেন। মন্ত্রণালয় সাধারনত এজেন্সির মাধ্যমে ‘ব্র্যান্ড ফেস’ নিয়োগ দিলেও, সব ক্ষমতা মন্ত্রণালয়ের হাতেই থাকে।


এ ক্যটাগরির আরো খবর..