× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

পিআইডি

কৃষি মন্ত্রণালয় ও এফএও এর উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস ২০২৫ পালন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
বিশ্ব খাদ্য দিবস ২০২৫ পালন

আজ কৃষি মন্ত্রণালয় ও এফএও এর উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস ২০২৫ পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বাংলদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মাসুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, এফএও বাংলাদেশের প্রতিনিধি Dia Sanou ও আইএফআউডি বাংলাদেশ প্রতিনিধি Dr. Valantine Achancho। সভায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবু জুবাইর হোসেন বাবলু।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের প্রধান ড. খোন্দকার মোঃ ইফতেখারুদ্দৌলা।

সভায় প্রধান অতিথি খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মাসুদুল হাসান দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি বিষয়ে গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। কৃষি বিষয়ক গবেষণার ফল কৃষকের কাছে যাতে পৌঁছে সেভাবে কাজ করতে তিনি কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক, ছাত্র ও কৃষি সংশ্লিষ্টদের আহবান জানান।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত সচিব মোঃ আবু জুবাইর হোসেন বাবলু পারস্পরিক সহযোগিতার উপর জোরদেন এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মেকাবিলা করে খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে আহ্বান জানান। তিনি বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে বাড়ছে, পাশাপাশি পলি জমে নতুন ভূখন্ডও সৃষ্টি হচ্ছে। সংকট মোকাবিলায় এ জমি আমরা কাজে লাগাতে পারি। বিশ্বায়নের ফলে খাদ্য চাহিদা ও সরবরাহ বেড়েছে। সবাই এক সাথে কাজ করলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে বিশ্ব খাদ্য দিবসের ওপর থিমেটিক পোস্টার অংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..