× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

নন্দীগ্রামে সাবেক ইউপি সদস্যের বাসা থেকে কৃষি প্রণোদনার সার ও বীজ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
কৃষি প্রণোদনার সার

অসীম  মোহন্ত,নন্দীগ্রাম (বগুড়া)  প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে সাবেক ইউপি সদস্যের বাড়ি থেকে কৃষি প্রণোদনার বিপুল পরিমাণ সার ও বীজ উদ্ধার করা হয়েছে। এ সময় সার-বীজ ব্যবসায়ী মেহেদী হাসান পালিয়ে গেছে।
সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দলগাছা গ্রামে অভিযান চালিয়ে সার ও বীজ উদ্ধার করেন। মেহেদী হাসান পুলু নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও শারমিন আকতারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দলগাছা গ্রামের সার ও বীজ ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য ব্যবসায়ী মেহেদী হাসানের বাড়িতে অভিযান চালায়।
ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মেহেদী হাসান পুলু পালিয়ে যায়। পরে তার বাড়ির একটি ঘর তল্লাশী করে সরকারী বস্তায় ১০ কেজি ওজনের ৫১ বস্তা, ৫ কেজি ওজনের ৫ বস্তা ব্রী ৪৮ জাতের ধান বীজ, এমওপি সার ২২ বস্তা এবং ডিএমওপি সার ৪৪ বস্তা জব্দ করা হয়।
উদ্ধারকৃত সার-বীজ সরকারের কৃষি বিভাগের কৃষকের প্রণোদনার বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..