× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

কুয়েতের প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ

admin
হালনাগাদ: বুধবার, ৪ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন ঢাকায় সফররত কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মোবারক আল-হামাদ আল-সাবাহ। কুয়েতের প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে নিরাপত্তা জোরদারসহ ধুয়েমুছে প্রস্তুত করা হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ।

আজ বুধবার সকালে ঢাকা থেকে তিনি সড়কপথে স্মৃতিসৌধের উদ্দেশে রওয়ানা দেবেন। বেলা ১১টায় তিনি স্মৃতিসৌধে পৌঁছে শহীদ বেদীতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানা গেছে।

সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, কুয়েতের প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে সাভার জাতীয় স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত।

এদিকে কুয়েত প্রধানের আগমন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ ও এর আশেপাশে কয়েকস্তর নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।

গতকাল মঙ্গলবার বিকালে কুয়েতের প্রধানমন্ত্রী ঢাকায় সফরে আসেন। উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ, অর্থ ও তেলমন্ত্রী আনাস খালেদ আল-সাবাহ, শিক্ষামন্ত্রী ড. বদর হামাদ আল-ইসাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এই সফরে তার সঙ্গে রয়েছেন। সফরকালে দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ তিনটি চুক্তি হওয়ার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..